মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

বাংলাদেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই : বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, শ্রীলঙ্কায় খাদ্য মূল্যস্ফীতি ৮০ শতাংশ, পাকিস্তানে ২৬ শতাংশ। সেই তুলনায় বাংলাদেশে বেশ কম—মাত্র ৮.৩ শতাংশ। চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশ খাদ্য ঘাটতি অনুভব করেনি, খাদ্য ঘাটতির আশঙ্কাও নেই।

এই সময় বিভিন্ন দেশে নানা বাণিজ্যিক বাধা-নিষেধ এলেও বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের কোনো বাধা আসেনি। সংস্থাটির ধারণা, খাদ্য ও খাদ্যবহির্ভূত খাত মিলে দক্ষিণ এশিয়ায় গড় মূল্যস্ফীতি হবে সাড়ে ১৫ শতাংশ।

গত সোমবার বিশ্বব্যাংকের ফুড সিকিউরিটি আপডেট শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ সরকারের নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করে বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশ সরকার চাল আমদানি শুল্ক কমিয়েছে, কৃষিতে বাজেট বরাদ্দ ও সারে ভর্তুকি বাড়িয়েছে এবং রপ্তানিকারকদের নগদ প্রণোদনা দিয়েছে। বাংলাদেশ সরকার খাদ্য নিরাপত্তা মোকাবিলায় কৃষিনীতি সামঞ্জস্য করেছে বলে জানায় বিশ্বব্যাংক।

এশিয়ার অন্য দেশগুলোর বিষয়ে সংস্থাটি জানায়, চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশ ও নেপালে বড় ধরনের খাদ্য ঘাটতি দেখা যায়নি। পাকিস্তানে গম ও চালের উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে (সারের অভাব এবং তাপপ্রবাহের কারণে)। ভুটান ও শ্রীলঙ্কায় অভ্যন্তরীণ খাদ্য সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। শ্রীলঙ্কায় সারের ঘাটতির কারণে কৃষি উৎপাদন ৪০ থেকে ৫০ শতাংশ কমেছে এবং খাদ্য আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রার অভাব রয়েছে। সার এবং জ্বালানির ঘাটতি খাদ্য সরবরাহকে আরো সীমিত করবে বলে আশঙ্কা করেছে বিশ্বব্যাংক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ