শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলওয়ের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধির পরও আমরা রেলের ভাড়া বাড়ানোর কথা এখনই ভাবছি না। ইতোমধ্যে অনেক সংস্থা জ্বালানির মূল্যের সাথে সমন্বয় করেছে। তারপরও আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।’

মঙ্গলবার দুপুরে গাজীপুরের জয়দেবপুর রেল জংশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গাজীপুরের টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন চালু হচ্ছে।

এর আগে তিনি টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেলের নির্মাণ কাজের অগ্রগতির কাজ পরিদর্শন করেন।

সরকারের রেললাইন সম্প্রসারণে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার ফোর রেললাইন ও টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার ডাবল লাইনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩০০ কোটি টাকা।

এ সময় আরো উপস্থিত ছিলেন রেল বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান, প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাসরিন পারভিনসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : ইউএনবি

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ