শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ জন হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৭ হাজার ৯১০ জন হাজি। বুধবার হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত ফিরতি ফ্লাইট এসেছে ১৩৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৪টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৭টি।

এ বছর ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন, যাদের মধ্যে ব্যবস্থাপনা সদস্য ১৪৬ জন।

সৌদি আরবে হজ করতে গিয়ে মোট মৃত্যু হয়েছে ২৫ জনের। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও মহিলা ৭ জন। এর মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় ২ জন মারা গেছেন।

সর্বশেষ মৃত্যু হয়েছে গত ৩০ জুলাই মেহেরপুর জেলার মো. আবু তালেব মোল্লার (৫৬)। তিনি মদিনায় ইন্তেকাল করেন।

-এএ