শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ২৪৪ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক লাখের বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭২৬ জনের; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে চার শতাধিক।

সোমবার (১ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে রোববার (৩১ জুলাই) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৫৫৪ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৪ জনের। এ ছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৫ হাজার ৫০৬ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৬৮৩ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ১৯ হাজার ৫৬৩ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জাপানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ৯১ জন। মেক্সিকোতে মারা গেছেন ১০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৫২ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৪৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩২ জন এবং মারা গেছেন ৮ জন।

ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ২০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ৮৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৫ জন এবং মারা গেছেন ১০ জন।

-এএ