বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মহেশখালীতে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু,
মহেশখালী প্রতিনিধি>

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ব্রীজের পূর্ব পাশে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় রেজাউল করিম (১৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি।

২৮ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় মাতারবাড়ী রাজঘাট ব্রিজের পূর্ব পাশে একটি বৈদ্যুতিক খুঁটির উপর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে আশেপাশের লোকজন দৌড়াইয়া আসে। পরে স্থানীয়রা মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঝুলন্ত মরদেহটি বৈদ্যুতিক খুঁটির উপর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাতারবাড়ি ৩নং ওয়ার্ড দক্ষিণ রাজঘাটের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী রমিজ উদ্দিনের ছেলে রেজাউল। সে কখন,কিভাবে বৈদ্যুতিক খুঁটির উপর উঠেছিলো কারো জানা নেই। অনেকে ধারণা করছেন পরিত্যক্ত ওই বৈদ্যুতিক লাইনের তার চুরি করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এস.আই মুহাম্মদ হাসান জানান, স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম, পল্লী বিদ্যুৎ কতৃপক্ষসহ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ