বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

৫ বছরের বেশি বয়সীদের ৫৫.৮৯ শতাংশের হাতে মোবাইল ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের জনগোষ্ঠীর পাঁচ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের মধ্যে মোবাইল ফোন আছে ৫৫ দশমিক ৮৯ শতাংশের।

এই বয়সী পুরুষদের মধ্যে মোবাইল ফোন আছে ৬৬ দশমিক ৫৩ শতাংশের, আর নারীদের মধ্যে আছে ৪৫ দশমিক ৫৩ শতাংশের হাতে। সম্প্রতি পরিচালিত জনশুমারি ও গৃহগণনায় এ চিত্র উঠে এসেছে।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়। সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।

বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

প্রতিবেদনে দেখা যায়, ৮ বিভাগের মধ্যে পাঁচ বছর ও তদূর্ধ্ব, ১৮ বছর ও তদূর্ধ্ব- এই দুই ক্যাটাগরিতে সর্বোচ্চ মোবাইল ফোন ব্যবহারকারী ঢাকা বিভাগে। ওই দুই ক্যাটাগরিতে সর্বনিম্ন মোবাইল ফোন ব্যবহারকারী সিলেট বিভাগে। ঢাকার পাঁচ বছরের বেশি বয়সীদের মধ্যে ৬২ দশমিক শূন্য ৭ শতাংশের মোবাইল ফোন রয়েছে।

আর এই বিভাগে ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে ৮৯ দশমিক ২৬ শতাংশেরই মোবাইল ফোন আছে। অন্যদিকে সিলেট বিভাগে পাঁচ বছরের বেশি বয়সীদের মধ্যে ৪৭ দশমিক ৫৫ শতাংশের মোবাইল ফোন রয়েছে, আর ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে ৮২ দশমিক ৯৬ শতাংশের মোবাইল ফোন আছে।

ইন্টারনেট ব্যবহারের হিসাবে দেখা গেছে, দেশের জনগোষ্ঠীর পাঁচ বছরের বেশি বয়সীদের মধ্যে ৩০ দশমিক ৬৮ শতাংশই ইন্টারনেট ব্যবহার করেন।

১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের ৭২ দশমিক ৩১ শতাংশই মোবাইল ফোন ব্যবহার করেন। প্রাপ্ত বয়স্ক পুরুষদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করেন ৮৬ দশমিক ৭২ শতাংশ।

প্রাপ্ত বয়স্ক নারীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করেন ৫৮ দশমিক ৮৩ শতাংশ। প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৩৭ দশমিক শূন্য ১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। এই বয়সী ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৪৬ দশমিক ৫৩ শতাংশ পুরুষ এবং ২৮ দশমিক শূন্য ৯ শতাংশ নারী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ