বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দিনাপুরের নবাবগঞ্জে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দকৃত লক্ষাধিক টাকার মাছ ধরা নিষিদ্ধ জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উত্তরবঙ্গের ঐতিহাবাহী নবাবগঞ্জ জাতীয় উদ্যান সংলগ্ন আশুড়ার বিলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

এ সময় উপজেলামৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. কাওসার হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আশুড়ার বিলটি সরকারী বিল। এখানে বিপুল পরিমান মাছ উৎপাদন হয়। কিন্তু কিছু অসাধু ব্যক্তি বিলের অভয় আশ্রমে সরকার ঘোষিত নিষিদ্ধ জাল পেতে মাছ ধরে বিলের মাছের জীব বৈচিত্র নষ্ট করছে। এ কারনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযানে আশুরার বিল থেকে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধি করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ