বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শপথ গ্রহণ করলেন ভারতের প্রথম আদিবাসী প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের ১৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় সোমবার ( ২৫ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি শপথ নেন।

ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা শপথবাক্য পাঠ করান দ্রৌপদী মুর্মুকে। শপথ নেওয়ার আগে রাজঘাটে গিয়ে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি। পরে তিনি রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তার স্ত্রী সবিতা কোবিন্দ দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান। পরে রামনাথ কোবিন্দ ও দ্রৌপদী মুর্মু একইসঙ্গে সংসদ ভবনে আসেন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে জয়ী হয়েছেন দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম আদিবাসী এবং দ্বিতীয় নারী হিসেবে ভারতের শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে ইতিহাস রচনা করেছেন ৬৪ বছরের দ্রৌপদী। সূত্র: এনডিটিভি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ