বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অতীত অভিজ্ঞতায় সংলাপে যাইনি, পরিবেশ না হলে নির্বাচনেও যাবো না: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অতীত অভিজ্ঞতায় সংলাপে যাইনি, পরিবেশ না হলে নির্বাচনে যাবো না।

আজ সোমবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে প্রেসিডেন্ট যে সংলাপে ডেকেছিলেন তখন আমরা আন্তরিকভাবেই মনে করেছিলাম দেশ, জাতি এবং জনগণের জন্য কল্যাণকর হবে। তাই সেই সংলাপে উপস্থিত হয়ে দেশ এবং জনগণের জন্য কল্যাণমূলক যে আলোচনাগুলো সেগুলো আমরা নিয়মতান্ত্রিকভাবেই করেছিলাম। কিন্তু বিগত দিনে আমরা হতাশ হয়েছি, কারণ প্রেসিডেন্টসহ ইসি আমাদের আলোচনার মূল্য না দিয়ে তারা তাদের মতোই কার্যক্রম পরিচালনা করছে।

তাদের কাছে যাওয়ার পরে আমরা দেশ ও জাতির জন্য কল্যাণকর কিছু আশা করছি না। তাই আমরা বলেছি, আমাদের পেশ করা পরামর্শ এবং সংবিধান অনুযায়ী যদি আপনারা ইসি গঠন না করেন তাহলে সেই ইসির ব্যাপারে আমরা সমর্থন জানাতে পারি না। আর ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়া দলগুলোর কথায় আমরা যেটা লক্ষ্য করেছি, এই ইসির মাধ্যমে একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে সেটা আশা করা যায় না। আর এটা দেশ জাতি এবং জনগণের জন্য কল্যাণকর হবে মনে করেই ইসির সংলাপে যাচ্ছি না।

সরকারকে পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা বলেছি, সরকারকে আন্তরিক হতে হবে এবং তারা ক্ষমতালোভী না হয়ে যদি দেশপ্রেমিক হয় তাহলে এই সংকট উত্তরণ সম্ভব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ