বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গাজীপুরে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাইজপাড়া লেভেল ক্রসিংয়ে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় বাসে থাকা এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ছেন আরো ১৫ থেকে ২০ জন শ্রমিক।

আজ রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রীপুর রেল স্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

হারুন অর রশিদ জানান, ঢাকা থকে নেত্রকোনাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়।

ট্রেনটি কাওরাইদ ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া লেভেল ক্রসিং পার হওয়ার সময় শ্রমিকবাহী একটি বাসও একই সময় লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এতে ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে। বাসটি করে শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশনের শ্রমিকরা কাজে যাচ্ছিলেন।

গাজীপুর রেল পুলশি ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ জানান, এ ঘটনায় বাসের একজন যাত্রী নিহত ও অনকেই আহত হয়েছেন। আহতদরে স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যালে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরচিয় জানা যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ