বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

গাজীপুরে কারখানার এসি বিস্ফোরণে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেড কারখানা মেরামতের সময় ‘ক্যারিয়ার’ কোম্পানির পাঁচটন ওজনের একটি এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান সাগর (২২) ও এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী সোহেল। সাগরের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার কালিদাসপুরে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানায় মেরামতের কাজ করছিলেন সাগর ও সোহেল।

এ সময় আকস্মিকভাবে এসি বিস্ফোরণে তাদের দেহ ক্ষতবিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় কেউ আহত হননি। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ