বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেনের তিন ওয়াগন লাইনচ্যুত, পড়েছে একটির সব তেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা স্টেশনের পাশে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন এবং তিনটি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে একটি ওয়াগনের প্রায় সম্পূর্ণ তেল পড়ে গেছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলি জানান, খুলনা থেকে ইশ্বরদীর উদ্দেশের ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেন সকাল সাড়ে ৭টার দিকে হালসা স্টেশনের পাশে পৌঁছালে ইঞ্জিনসহ তিনটি তেলভর্তি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে একটি ওয়াগানের প্রায় সম্পূর্ণ তেল পড়ে যায়।

ওসি আরও জানান, ওয়াগনের গায়ে ‘৪২ টন তেল ধারণ ক্ষমতা’ লেখা দেখে ধারণা করা হচ্ছে, সেটিতে ৪২ টন তেল ছিল। এরই মধ্যে ইশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রেনটি আপ লাইনে লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ