শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যাত্রাবাড়ীতে বাস উল্টে শিশুসহ ১৮ যাত্রী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে বন্ধন পরিবহনের একটি যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক শিশুসহ ১৮ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পথচারী ও স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন- সাত বছরের শিশু রাফি, মুন্নি (২২), শাহনাজ (৪৫), নাসিমা (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), রাজ্জাক (৫৫), ওমর আলী (৩৫), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩), মনির (৩৫), মোসলেম (২৫), শুক্কুর (২৫), রওশন (২২) ও কামরুল (৪২)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাচ্চু মিয়া জানান, আজ সকালে বন্ধন পরিবহনের একটি যাত্রাবাহী বাস হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গিয়ে ১৮ জন বাস যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।

সড়ক দুর্ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এদের মধ্যে গুরুতর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এক নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ