শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দেশটির প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পড়ান।

প্রেসিডেন্টের মিডিয়া অফিস এই খবর জানিয়েছে। ৭৩ বছর বয়সী বিক্রমাসিংহে ছয়বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

গতকাল বুধবার পার্লামেন্টে গোপন ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ২২৫টি ভোটের মধ্যে ১৩৪টি পান তিনি।

দেশটিতে কয়েক মাসব্যাপী বিক্ষোভ এবং গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

এদিকে বিক্ষোভকারীরা রাজপথে নেমে এসে বিক্রমাসিংহের রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা বলেছেন, তিনি আমাদের প্রেসিডেন্ট নন। জনগণের ম্যান্ডেট রাজপথে। সূত্র : আল-জাজিরা

-এএ