শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ২৯১ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৭০ জনের।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৫ লাখ ১২ হাজার ৯২৯ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৯৪ হাজার ৬০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৬৭ জনের এবং শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৮৬৮ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৫৬ হাজার ২৫৪ জন এবং মৃত ৩৫১ জন। ইতালিতে আক্রান্ত ৮৬ হাজার ৬৭ জন এবং মৃত্যু ১৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৭ হাজার ১৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। জাপানে মৃত ১৬ জন এবং আক্রান্ত ৮১ হাজার ৩৬২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৯০ জন এবং আক্রান্ত ৪৮ হাজার ৯৭১ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৮৮৬ জন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৩ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। হাঙ্গেরিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৫ জন এবং মারা গেছেন ৪০ জন। নিউজিল্যান্ডে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৯৬ জন এবং মারা গেছেন ৩৪ জন।

-এএ