বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ট্রেনের টিকিট কালোবাজারির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বিরামপুর উপজেলায় সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাট দোকানে ট্রেনের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে, দোকানের মালিক সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্বত্র ঢাকাগামী বিভিন্ন ট্রেন ও বাসের টিকিটের বাড়তি চাহিদা থাকে। এ সুযোগে এক শ্রেণির অসাধু ব্যক্তি টিকিট বেশি দামে বিক্রি করে থাকে। বেশ কিছুদিন ধরে সুমন কম্পিউটারের বিরুদ্ধে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ আসছিল। অভিযানে এর সত্যতা পাওয়া যায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ