শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যমুনা গ্রুপের পরিচালক হলেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যমুনা গ্রুপের পরিচালক (হেড অব করপোরেট অ্যাফেয়ার্স) পদে যোগদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক জিএস গোলাম রাব্বানী।গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে এ খবর জানান তিনি। গত শুক্রবার থেকে তিনি কাজে যোগদান করেছেন বলেও জানান।

চাকরিতে যোগদান বিষয়ে রাব্বানী বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা ও ডাকসুর জিএস হওয়ার পর কাউকে চাকরিতে যোগদানের ইতিহাস খুব নেই বললেই চলে। চাকরিতে যোগদানের সিদ্ধান্ত নেওয়াটা আমার পক্ষে চ্যালেঞ্জিং ছিল। যমুনা গ্রুপের মালিকদের অনুরোধ এবং আমাকে নিজের স্বাধীনমতো কাজ করতে দেওয়ার শর্তে আমি এখানে যোগদান করেছি। আরেকটি বিষয় হলো রাজনৈতিক নেতাদের আলাদা কোনো বেতন নেই। আমি মনে করি, রাজনৈতিক নেতাদের দৃশ্যমান কোনো আয়ের উৎস থাকা উচিত। সে জায়গা থেকে আমি যমুনা গ্রুপে যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, ‘আমি সবসময় গতানুগতিক ধারার বাইরে নতুন কিছু নিয়ে কাজ করতে চাই। নতুন কিছু করতে ও চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি। তাই আমি এখানে গতানুগতিক ধারার বাইরে এসে যোগ দিয়েছি। এটি অনেক চ্যালেঞ্জিং জব। যমুনা গ্রুপের ৪১টি কনসার্ন রয়েছে। আমার জায়গা থেকে এর সব ব্যবসায়িক কাজ দেখতে হবে। আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। যমুনা গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে।’

ব্যক্তিগত জীবন নিয়ে রাব্বানী বলেন, এ বছরের মধ্যেই বিয়ে করবো, ইনশাআল্লাহ্। এ নিয়ে একটু হাস্যরস করে তিনি বলেন, আগে চাকরি বা ব্যবসা ছিল না, তাই মেয়ে বিয়ে দেওয়া নিয়ে অনেকের ভয় ছিল। এখন একটা কিছু হয়েছে। এখন মেয়ে বিয়ে দিতে ভয় নেই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ