রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় বৃহস্পতিবার ওই রোগীকে শনাক্ত করা হয় বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন।

মন্ত্রী জানান, আক্রান্ত ব্যক্তি সংযুক্ত আরব আমিরাত থেকে তিন দিন আগে কেরালায় এসেছেন। তাঁর মাঙ্কিপক্সের উপসর্গ ছিল। ওই রোগীকে কেরালার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

উপসর্গ থাকায় গত বুধবার তাঁর নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল বলে মন্ত্রী জানান। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে কেরালা রাজ্যেই ভারতের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল।

-এটি