বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিচারকদের যা বললেন আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিচারকাজের গতি বাড়াতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার (১৩ জুলাই) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ডিজিটাল যুগে বিচারকদেরও বিচারকাজের গতি বাড়াতে হবে। দ্রুত বিচারকাজ শেষ করতে বিচারকদের ভাবতে হবে।

আনিসুল হক বলেন, আপনারা এখন ডিজিটাল যুগের বিচারক। আগে বিচারকাজে দেরি হলে জনগণ মানলেও ডিজিটাল যুগে তারা এটি ভালোভাবে দেখবে না। জনগণ দ্রুত ন্যায়বিচার চায়।

তিনি বলেন, একটি কথা চালু আছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড এবং জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। আপনাদেরকে এই দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। একটি ব্যালান্সের মধ্যে আসতে হবে।

আইনমন্ত্রী বলেন, বিচারকাজ দ্রুত করতে মামলার চার্জশিটে মেডিকেল অফিসার ও তদন্ত কর্মকর্তার মোবাইল নম্বর যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। এতে সহজেই যোগাযোগ করে তাদেরকে আদালতে আনা যাবে। তবে আমরা এখন একধাপ এগিয়ে এসএমএমের মাধ্যমে মেডিকেল অফিসার ও তদন্ত কর্মকর্তাসহ প্রত্যেক সাক্ষীকে মামলার তারিখ জানিয়ে দিব। ফলে কেউ জানি না বলে অজুহাত দিতে পারবে না।

তিনি বলেন, আমরা সব করে যাচ্ছি, এখন সাক্ষীরা যেদিন আদালতে আসবে সেদিন তাদের সাক্ষীটা নেওয়ার বিষয়ে বিচারকদের নিশ্চিত করতে হবে।

আনিসুল হক বলেন, পদ্মা সেতুর কল্যাণে এখন ঢাকা থেকে চার ঘণ্টায় বরগুনায় যাওয়া যাচ্ছে। আমাদেরও বিচার করতে গেলে এই গতিটা মেইনটেইট করতে হবে। তা নাহলে ৩৯ লাখ মামলাজট কমিয়ে আনতে পারব না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ