বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

শ্রীলংকার প্রেসিডেন্টের বাড়িতে মিলল লাখ লাখ রুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের সরকারি বাসভবন থেকে কয়েক লাখ রুপি পাওয়ার দাবি করেছেন বিক্ষোভকারীরা।

শনিবার কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বোতে জড়ো হন৷ তারা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

এক পর্যায়ে গোতবায়া রাজাপাকসের বাড়িতে ঢুকে পড়তে সমর্থ হন তারা। তার বাড়িতে ঢোকার পরই বিক্ষোভকারীরা বিপুল পরিমাণ রুপি উদ্ধার করার দাবি জানান।

শ্রীলংকার গণমাধ্যম ডেইলি মিররের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উদ্ধারকৃত অর্থ নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছেন বিক্ষোভকারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায় উদ্ধারকৃত রুপি গণনা করছেন কয়েকজন।

এদিকে বর্তমানে প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে কোথায় আছেন, তার অবস্থান কি! এ বিষয়টি এখনো অজানা রয়েছে৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ