বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

ঈদের ছুটিতে বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ওই পুলিশ সদস্যের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১০ জুলাই) বিকেলে উপজেলার কুজাইল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পুলিশ সদস্যের নাম শাহি আলম (৪৪)। সে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ওসমান আলীর ছেলে। শাহি আলম রাজশাহী গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত পুলিশ সদস্য ঈদের ছুটিতে বাড়িতে আসেন। ঈদের দিন বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রাণীনগর থেকে বোনের বাড়ি আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় যাচ্ছিলেন। এসময় উপজেলার কুজাইল বাজার এলাকায় পৌঁছালে আত্রাই দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল শাহিনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় তার স্ত্রী গুরুতর আহত হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ