শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বৈশ্বিক সংকটেও দেশের মানুষ ভালো আছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারি ও অর্থনৈতিক সংকট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারও পুরনো রূপে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এ সময় দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীতে মহামারি চলছে, আবার করোনা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। এ সময় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি এবং আমাদের দেশে সম্প্রীতির রাজনীতি স্থাপিত হবে।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবী যেন এই মহামারি এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পায়। সমস্ত দল-মত-নির্বিশেষে আমরা যেন সবাই মিলে এই সংকট মোকাবেলা করতে পারি। একে অপরকে দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং সংকট মোকাবেলা করার মানসিকতা সবার মধ্যে তৈরি হবে। দেশকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি- মহান আল্লাহর কাছে―আজকের এই দিনে এটাই প্রার্থনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন। ভালো রাখার প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সমস্ত সংকট মোকাবেলা করে ভবিষ্যতেও তার হাত ধরে যেন দেশ এগিয়ে যায়―মহান আল্লাহর কাছে আজকের দিনে সেই প্রার্থনাই জানাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ