বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিমের কল্যাণ চেয়ে দোয়া চাওয়া হয়।

রোববার সকাল ৮টায় সুপ্রিম কোর্ট সংলগ্ন মাঠে এই জামাত হয়।

করোনা মহামারির কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবার রোজার জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেওয়ার সুযোগ পান মুসল্লিরা। ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান বিচারপতি, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মোনাজাতে সবার মাগফিরাত কামনা, কুরবানি কবুলের আকুতি, করোনা মহামারি থেকে হেফাজতের আরজি, দেশ ও জাতির কল্যাণ কামনা, শহিদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত, বঙ্গবন্ধু বন্ধু পরিবারের শহিদদের জান্নাত কামনা, বিশ্ব মুসলিমের শান্তি ও উন্নতি কামনা করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদ জামাতের আয়োজন করা হয়। মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এ নামাজে অংশ নেন।

ঈদের প্রধান জামাতের জন্য প্রায় ৩০ হাজার বর্গমিটারের ঈদগাহ ময়দানে প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ঢাকাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ