বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই গরু বিক্রির জন্য শরীয়তপুর থেকে ঢাকা যাচ্ছিলেন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গরুবহনকারী পিকআপভ্যানটি শরীয়তপুর থেকে ঢাকায় যাচ্ছিল। এক্সপ্রেসেওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে একই লেনে থাকা অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়।

সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই নিহত হন তিনজন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ