বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

ঈদের দিনে কারাগারে যেসব খাবার পাচ্ছেন কয়েদিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলামানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ। সেই ঈদের ছোঁয়া লেগেছে কারগারেও। প্রতিবারের মতো এবারও কারাগারে ঈদ উদযাপনে কয়েদিদের জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

ফলে ঈদের আনন্দ বিরাজ করছে কারাগারেও। কারাগারের বন্দিদের জন্যও আজকে দিনটা তাই ভিন্ন। পরিবারের সদস্যদের সঙ্গে না পেলেও ভরপুর খাওয়া-দাওয়া ও আনন্দ উল্লাসের মাধ্যমে দিন কাটছে তাদের।

কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, কারা বন্দীরা যেন ঠিকভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সে লক্ষ্যে কোনো কমতি রাখেনি কারগার কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের জন্য ১০টি গরু ও ৮টি খাসির কোরবানি দিয়েছে কারা কর্তৃপক্ষ। ঈদের জামাতের নামাজ শেষে এসব পশু কেন্দ্রীয় কারাগারে কোরবানি দেওয়া হয়। এছাড়া ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিশেষ খাবারের মেন্যু ঠিক করা হয়েছে কয়েদিদের জন্য।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ঢাকা পোস্টকে এসব জানিয়েছেন।

ঈদের দিন সকালের নাস্তায় যা খেয়েছেন বন্দীরা
ঈদের দিন সকাল ৭ টায় বন্দীদের নাস্তা দেওয়া হয়েছে। নাস্তায় ছিল পায়েশ ও মুড়ি।

দুপুরের খাবার
ঈদের দিন দুপুরে বন্দীদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েন সুভাষ কুমার ঘোষ। বন্দীদের দুপুরের খাবারের মেন্যুতে থাকবে পোলাও, গরু, খাসির মাংস, মুরগীর রোস্ট, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি।

রাতের খাবার
ঈদের দিন শেষে রাতেও বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। রাতের খাবারে থাকবে সাদা ভাত, রুই মাছ ও সবজি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ