বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

২০২৪ সালে চালু হবে যমুনা রেলসেতু: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২০২৪ সালের মধ্যে আমরা যমুনা রেলসেতু উদ্বোধন করতে পারব।

আগামী বছরের জুন মাসের মধ্যেই পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (৯ জুলাই) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আশা করছি আগামী বছরই পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল করবে এবং এ বছরের মধ্যেই খুলনা থেকে মংলা পর্যন্ত রেল চালু হবে বলে আশা করছি।

এছাড়া ডিসেম্বরের মধ্যেই টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত সিঙ্গেল লাইন ডাবল এবং কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত থার্ড লাইন ফোর লাইনে বর্ধিত করার কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ