বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শাইখুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জের হিলচিয়ায় ঈদ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আল্লামা কারী বেলায়েত হুসাইন রহ. নিবেদিত শাইখুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জের হিলচিয়ায় মাদরাসা শিক্ষক ও আলেমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে হিলচিয়া মাদরাসা প্রাঙ্গণে ২২ জন আলেম ও মাদরাসা শিক্ষকদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, মাওলানা রেজাউল করিম, সাবেক চেয়ারম্যান আবদুল করিম প্রমুখ।

শাইখুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাওলানা হুমায়ুন আইয়ুব বলেন, গ্রামের মকতবগুলো আজ প্রায় হারিয়ে যাচ্ছে। স্কুলমুখী বাচ্চাদের মকতবমুখী করতে হবে। আমাদের প্রতিটি সন্তানকে নামাজ রোজা আদায় করতে পারে এমন বেসিক দ্বীন শিক্ষা দিতে হবে। তাই প্রতিটি মকতবকে আলোকিত ও আদর্শ মকতব হিসাবে গড়ে তুলতে হবে।

ইমাম খতিব ও উপস্থিত আলেমদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা সমাজের দায়িত্বশীল। সচেতনভাবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া শায়খুল কোরআন আল্লামা কারী বেলায়েত হোসাইন রহ এর জীবন উপজীব্য করে লেখা একটি জীবনী গ্রন্থও এ সময় উপস্থিত সবাইকে দেওয়া হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ