বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ফটিকছড়িতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়িতে ঐতিহ্যবাহী সেবামূলক সংস্থা "এহ্ইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন "এর ব্যবস্থাপনায় ২৫জন প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে ভূজপুর আবু বক্কর সিদ্দীক রহ. মাদ্রাসা এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- সমাজ সেবক, শায়খ আহমদ হাসান আল গাল্লাফ, প্রধান অতিথি ছিলেন- ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি।

ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি মিজানুর রহমান ইসলামাবাদীর সভাপতিত্বে মাওলানা এম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী, ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী।

এসময় আরও উপস্থিত ছিলেন- মাওলানা দিদারুল আলাম, মাওলানা হারুন আরিফ, মাওলানা হামিদুল্লাহ ইউছুফী, মাওলানা মহিবুল্লাহ আমীনি, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, সাংবাদিক মুহাম্মদ জুনায়েদ, মাওলানা হাফেজ সেলিম মাহমুদ, মাওলানা হাফেজ হুজাইফা, মাওলানা ইয়াছিন, মাওলানা রায়হান আহমদ, মাওলানা ক্বারী নাছির উদ্দিন ও ইদ্রিস কামাল হেলাল প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিরা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ