বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ে ট্রাক ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খালিশাপুরি পোস্ট অফিস এলাকার মৃত আব্দুল হকের ছেলে খলিলুর রহমান খলিল (৬০) ও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মো. কাদেরুল ইসলামের ছেলে পারভেজ (৩০)।

সদর থানার ওসি কামাল হোসে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার রাতে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী থ্রি-হুইলারটি ঠাকুরগাঁও ভুল্লি বাজারে হবিবর রহমানের মিল চাতালের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারে থাকা খলিলুর রহমান ঘটনাস্থলেই মারা যান ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়। এ ঘটনায় আরো চার যাত্রী আহত হয়েছেন। তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ