বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

গোয়াইনঘাটে একশ’ হিন্দু পরিবারে আসসুন্নাহ ফাউন্ডেশনের চাল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় একশত হিন্দু পরিবারে চাল বিতরণ করে আসসুন্নাহ ফাউন্ডেশন।

শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টায় গোয়াইনঘাটের পূর্ণানগর মন্দিরে প্রতিজন ২৫ কেজি (এক বস্তা) করে মোট আড়াই মেট্রিকটন চাল বিতরণ করেন আসসুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক রুহুল আমিন সাদি (সাইমুম সাদী)।

চাল বিতরণ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিপদের সময় মানুষের ধর্ম-বর্ণ, জাত-গোষ্ঠী এসব না দেখে সহায়তায় এগিয়ে আসা দরকার। আমরা আমাদের যায়গা থেকে চেষ্টা করছি, সম্প্রতির বন্ধন অটুট থাকতে সবার মাঝে সুখ-দুঃখগুলো ভাগাভাগি করার।

গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে ও সাংবাদিক আবু তালহা তোফায়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন ও সাধারণ সম্পাদক দেবব্রত ভট্টাচার্য, মাওলানা নোমান, হাফিজ সুহাইল, ইলিয়াস মাশহুদ, সুলতান মাহমুদ, হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, আব্বাস বিন মাহমুদ, আব্দুল্লাহ বিন দুলাল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ