বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন শনাক্ত ৮ লাখ ৭ হাজার ৭৬২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৭৬২ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯৪ জনের।

শুক্রবার (৮ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার ৫৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬৮ হাজার ৭৭০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১০৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৬২ জন। একই সময়ে মেক্সিকোতে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ১১৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬০ জনের।

গত একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩২০ জনের এবং শনাক্ত হয়েছে ৯১ হাজার ৪৭২ জনের। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭ হাজার ২৪০ জন এবং মৃত ৯৪ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৩৫৯ জন এবং মৃত্যু ৫২ জনের। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ২৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের। ব্রাজিলে মৃত ২৯৭ জন এবং আক্রান্ত ৭৩ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬০ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ১৩০ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। একই সময়ে কানাডায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৪০৮ জন এবং ১০৩ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮২ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ