বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের

মুসলিম শূন্য মোদীর মন্ত্রিসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দুই সংখ্যালঘু সদস্য মুখতার আব্বাস নাকভি ও আরপিসি সিং।

বুধবার (৬ জুলাই) তারা পদত্যাগপত্র জমা ‍দিয়েছেন।

আব্বাস নাকভি ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ও আরপিসি সিং ইস্পাতমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে আব্বাস নাকভি বিজেপি নেতা হলেও আরসিপি সিং এনডিএ শরিক সংযুক্ত জনতা দলের (জেডিইউ) সদস্য। বৃহস্পতিবার (৭ জুলাই) রাজ্যসভায় উভয়ের মেয়াদ শেষ হচ্ছে।

এর আগে বুধবার সকালে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন এই দুই মন্ত্রী। এ সময় তাদের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কার্যকালে তারা দেশের সেবায় যে অবদান রেখেছেন, সেই কথা স্মরণ করেন। তবে, মোদী প্রশংসা করলেও নাকভিকে এবার আর রাজ্যসভার টিকিট দেয়নি বিজেপি। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় এ নিয়ে তিনি দু’বার মন্ত্রির দায়িত্ব পালন করেছেন। আর আরসিপি সিং অবশ্য এই প্রথম হয়েছিলেন।

এদিকে আব্বাস নাকভির পদত্যাগের মাধ্যমে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আর কোনোও মুসলিম মুখ থাকল না। তিনি এমন এক সময় পদত্যাগ করলেন, যখন হিন্দু বাদেও মুসলিমসহ অন্যান্যদের মধ্যে বিজেপির প্রভাব বিস্তারের কথা বলছেন নরেন্দ্র মোদী।

পদত্যাগের পর বুধবার নাকভি বলেন, আমাকে তো সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। জানা গেছে, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক করেন আব্বাস নাকভি। কিন্তু, সে বৈঠকেও নতুন করে মনোনয়ন পাওয়ার ব্যাপারে কোনো আশ্বাস পাননি। ফলে বাধ্য হয়েই তাকে পদত্যাগ করতে হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ