বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

বিশেষ উদ্যোগে হজের সুযোগ পেলেন ৩০০ প্রতিবন্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এ বছর ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৩০০ প্রতিবন্ধী মানুষ। সূত্র: আরব নিউজ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের শুরু করা একটি জাতীয় উদ্যোগের অংশ হিসেবে টানা দ্বিতীয় বারের মতো প্রতিবন্ধী মানুষদের হজের সুযোগ করে দেওয়া হয়েছে। জাতীয় এ উদ্যোগের আওতায় সৌদি আরবের এতিমদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকল্পটি প্রতিবন্ধী হজযাত্রীদের স্বচ্ছন্দে হজ পালন করতে সার্বিক সহায়তা দিচ্ছে এবং এটি সৌদি আরবের সংস্কার পরিকল্পনা ভিশন ২০৩০-এর একটি অংশ।

সৌদি সরকার এ বছর ১০ লাখ মানুষকে হজ করার অনুমতি দিয়েছে। করোনা মহামারির কারণে গত দুবছর খুবই সীমিত পরিসরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশটি। তবে এ বছর বিদেশি হজযাত্রীদের সুযোগ দেওয়া হয়েছে।

দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এ বছর হজযাত্রীদের গ্রহণের জন্য ১০ হাজার কর্মী নিয়োজিত রেখেছে।

এ ছাড়া এ বছর পবিত্র হজ উপলক্ষ্যে দেওয়া আরাফাত দিবসের খুতবাটি বাংলাসহ মোট ১৪টি ভাষায় লাইভ অনুবাদ প্রচার করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো—ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি ও তামিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ