বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

'বিদ্যুৎ ঘাটতি নিরসনের লক্ষ্যে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, সারাদেশে ভয়াবহ বিদ্যুৎ লোডশেডিং এর কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এখন আবার বিদ্যুতের দাম বাড়ানোর কথা শোনা যাচ্ছে। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত না করে বার বার বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই জনগণ মেনে নিবে না। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে ক্রমাগত ঘাটতি নেতিবাচক প্রভাব ফেলছে শিল্প কলকারাখানায় যা দেশের অর্থনীতির জন্য মারাত্বক হুমকি।

তিনি দেশের জাতীয় স্বার্থে অনতিবিলম্বে বিদ্যুৎ ঘাটতি নিরসনের লক্ষ্যে বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাস্তা-ঘাটে প্রচন্ড জ্যামের কারণে বাড়িমুখী মানুষদের ঘন্টার পর ঘন্টা জ্যামে থেকে অসহ্য কষ্ট পোহাতে হচ্ছে। এক্ষেত্রে আইনমৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক ভূমিকা পালন করতে হবে এবং রাস্তায় রাস্তায় যাতে কোনো চাঁদাবাজি না হয় সে জন্য আইনশৃঙ্খলাবাহিনীকে কঠোর হতে হবে।

মাওলানা জালালুদ্দীন আহমদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, যারা কোরবানী দিচ্ছেন তারা তার কোরবানী না দেওয়া প্রতিবেশিকে কোরবানীর গোস্ত দিয়ে ঈদের আনন্দে শরীক করে নিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ