বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

পটিয়া মাদরাসার নতুন মহাপরিচালককে মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

দেশের বৃহত্তম কওমি মাদরাসা চট্টগ্রামের পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়ার নতুন মহাপরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহকে শুভেচ্ছা জানিয়েছেন মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, একজন যোগ্য মানুষকে প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির দায়িত্ব দেয়া হলো।

তিনি বলেন, ইলম-আমল ও তাকওয়া-তাহারাত সবদিক বিবেচনায় মাওলানা আব্দুল হালিম বুখারির যোগ্য উত্তরসুরী মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ। গত বছরে মিরপুরে অনুষ্ঠিত পিএসসি কনভেনশন হলে তার সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ। অনুষ্ঠানের মঞ্চে পাশাপাশি আসন হওয়ায় নানা বিষয়ে তার সাথে আমার আলোচনা হয়। পরে দারুল উলুম ঢাকার দস্তরখানেও একসাথে বসার সুযোগ হয়, তখনই আমি তার ইলমী গভীরতা ও নানাবিধ যোগ্যতার বিষয়টি অনুধাবন করি।

মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, আমি মনে করি- মজলিসে শূরা তাকে প্রতিষ্ঠানটির দায়িত্ব দিয়ে একটি যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। আমি মাওলানা ওবায়দুল্লাহ হামযাকে বিশেষ শুভ কামনা জানাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ