বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

হাফেজ মাওলানা নুর আলমকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: হাফেজ মাওলানা নুর আলম। স্বনামধন্য একটি কওমি মাদরাসা থেকে দাওরা শেষ করে দীর্ঘদিন খেদমত করেন আল্লাহর ঘর মসজিদে। ভালোই চলছিল জীবনের দিনগুলো। কিন্তু হঠাৎ তার জীবনে নেমে আসে অমানিশার আঁধার। সাভারে একটি মসজিদে ইমামতিকরাকালীন ব্রেন স্ট্রোক করেন।

এরপর থেকে তিনি প্রায় অকেজু জীবন-যাপন করছেন। স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। কানে শোনেন না ঠিক মতো। কথা বলতে পারেন না স্পষ্টভাবে। তাই আগের মতো তিনি ইমাম ও মুয়াজ্জিনের খেদমতও পাচ্ছেন না কোথাও।

সীমান্তের জেলা পঞ্চগড়ে জন্ম নেয়া এ আলেম ব্যক্তিগত জীবনে এক কণ্যার জনক। বর্তমানে থাকেন গাজীপুরে। জীবন সায়াহ্নে এসে তিনবেলা খাবার তো দূরে থাক প্রয়োজনীয় ঔষধের জোগাড়ও করতে পারছেন না ঠিক মতো। ঠিকমতো ঔষধ সেবন করতে না পারার কারণে শারীরিক অসুস্থতা তাকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে।

এক সময়ের মেধাবী এ  আলেম আপনাদের সহযোগিতায় বাঁচতে চায়। ফিরতে চায় আবারো ইমামের মিম্বরে। আবারো উচ্চস্বরে তিলাওয়াত করতে চায়, ‘ইহ্দিনাস সিরাতাল মুসতাকিম।’ প্রাণাধিক স্ত্রী-কণ্যাকে নিয়ে আবারো দেখতে চায় সুখের নীড়।

হাফেজ মাওলানা নুর আলমকে সাহায্য পাঠাতে পারেন তার ব্যক্তিগত নাম্বারে 01722721788 (বিকাশ, নগদ) ব্যাংক একাউন্ট: নুরআলম- 20502430201436901 ইসলামী ব্যাংক পঞ্চগড় জেলা শাখা, হিসাব নং14369

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ