শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের মৌসুমে হজ পালন করতে গিয়ে ১৩ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের মধ্যে চারজন নারী রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে বলা হয়েছে, গত ৪ জুলাই মো. আবদুল মোতালিব (৫৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- বিটি ০৬৮৬৭১০।

আর গত ৩ জুলাই মো. খায়বার হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর- ইএফ ০১৫৬১৬২। তিনি রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গেছেন ৬০ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে ১৪৭টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৪টি ফ্লাইট।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ