বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মোটরসাইকেলে ঈদ যাত্রা: সড়কে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত বাবা-ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আর কয়েক দিন পর ঈদের আনন্দে মেতে ওঠার কথা ছিল তাঁদের। সেজন্যই মোটরসাইকেলে করে বাড়ির পথে ছুটেছিলেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে পৌঁছাতেই ঘটল দুর্ঘটনা। লরির চাপায় প্রাণ গেল মা-মেয়ের। গুরুতর আহত হলো বাবা ও ছেলে। হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তারা।

আজ বুধবার ভোরে ঘটে এ দুর্ঘটনা। নিহত মেয়ের নাম ফাহিমা এবং তাঁর মায়ের নাম বিউটি খাতুন। আহতেরা হলো—ফাহিমার বাবা হুসেন আলী এবং তার ভাই নাসরুল।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান আসাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, ঈদ করতে বাড়ি যাওয়ার পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে পৌঁছালে একটি লরি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে একই পরিবারের মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়। আহত হয় মোটরসাইকেলের চালক বাবা এবং তাঁর শিশুসন্তান নাসরুল। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

নিহতদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ