বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

আবদুর রহিম গ্রিনের দাওয়াতে একদিনেই দুই শ লোকের ইসলাম গ্রহণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবদুর রহিম গ্রিন একজন ব্রিটিশ নওমুসলিম। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে তাঁর দাওয়াতে একদিনেই মালাবির দুই শ লোক ইসলাম গ্রহণ করেছেন। গত শুক্রবার (১ জুলাই) তিনি এ কথা জানান।

ইসলাম গ্রহণের আগে আবদুর রহিম গ্রিনের নাম ছিল অ্যান্থনি ফ্যাটসাউফ গালভিন গ্রিন। তিনি ১ জানুয়ারি ১৯৬২ জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

মুসলিম হওয়ার পর তিনি সরাসরি দাওয়াতের কাজে জড়িয়ে পড়েন। ইসলামের মৌলিক জ্ঞানার্জনের পাশাপাশি তিনি পবিত্র কোরআন হিফজ করেন।

ইসলাম প্রচারে তাঁর এই অভাবনীয় সাফল্যের কথা তিনি নিজেই সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ১ জুলাই তিনি তাঁর ভেরিফায়েড পেজে (Abdurraheem Green) একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি দুই শ অমুসলিমের ইসলাম গ্রহণের ঘোষণা দেন এবং তাতে কিছু মানুষকে সমবেত অবস্থায় দেখা যায়। যাদের ভেতর থেকে ইসলাম গ্রহণকারীদের নাম উচ্চারণ করা হচ্ছিল।

লন্ডনপ্রবাসী বিশিষ্ট বাংলাদেশি আলেম শায়খ মাহমুদুল হাসান নিজের ফেসবুক পেজে আবদুর রহমান গ্রিনের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সেদিন সকালে মালাবিতে আমি তাঁকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। এরপর গ্রামে পৌঁছার পর তাঁকে জুমার খুতবা দিতে দেখলাম।

জুমার পর দেখলাম গ্রামের মানুষদের ইসলামের দাওয়াত দিতে। অতঃপর দিনশেষে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় দেখলাম। একটু আগে দেখলাম তিনি তাঁর ফেসবুক পেজে ঘোষণা দিচ্ছেন ২০০ জন ইসলাম গ্রহণ করেছে। তারা কলেমায়ে শাহাদাত পাঠ করেছে ও অন্ধকার ছেড়ে আলোর পথ খুঁজে পেয়েছে। বিস্ময়কর মনে হলেও সব কিছু মাত্র এক দিনেই ঘটেছে। আশ্চর্যরকমভাবে একসঙ্গে ‘এ তো কাজের কাজি’ এই ব্যক্তি একজন ব্রিটিশ।

তিনি আরো লেখেন, আবদুর রহমান গ্রিন তাঁর বাকি জীবন ইসলাম প্রচারে এবং গরিব-এতিমদের সাহায্য করে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই উপলক্ষে এক দেশ থেকে আরেক দেশ, আলোচনা-বক্তৃতা থেকে বিতর্ক অনুষ্ঠান; সেখান থেকে দরস-পাঠ ও খুতবা-দাওয়াত ইত্যাদির ময়দানে অবিরত ছুটে চলছেন।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব আফ্রিকার স্থলবেষ্টিত দেশ মালাবির সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। খ্রিস্ট ধর্ম প্রচারের নানা উদ্যোগ সেখানে লক্ষণীয়। বিপরীতে মুসলিমরা বৈরী পরিবেশে বসবাস করে। তার পরও ইসলাম দ্রুত বিস্তার লাভ করছে। দেশটির ইসলামী সেবা সংস্থা ও সংগঠনের দেওয়া তথ্য মতে, স্থানীয় মুসলিমদের সংখ্যা অতি অল্প সময়ে শতকরা ১৫ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে উন্নীত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ