বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার

আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না যে ৭ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন আজ বুধবার থেকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামবে না। ট্রেনগুলো সরাসরি কমলাপুর রেলস্টেশনে চলে যাবে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সংস্থাটি জানায়, মঙ্গলবার (৫ জুলাই) থেকেই ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনের টিকিট দেওয়া বন্ধ রয়েছে। বুধবার থেকে ঢাকামুখী ৭টি ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যথারীতি যাত্রাবিরতি করবে।

বুধবার (৬ জুলাই) থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না। এছাড়া আগামী ৬-১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭-১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ