বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

হজে গেলেন মুফতি আনাস ও সানা খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের মক্কায় গেলেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। হজে সানা খানের সফরসঙ্গী তার স্বামী মুফতি আনাস।

নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করেন সাবেক এ অভিনেত্রী। ওই ভিডিওতেই তিনি ও তার স্বামী বিষয়টি সবাইকে জানান।

ওই ভিডিওতে মুফতি আনাস জানান, হজ আদায়ের সৌভাগ্য অর্জনে তিনি ও তার স্ত্রী রওনা হচ্ছেন। সানা খান বলেন, ‘আমি সীমাহীন আনন্দিত। কারণ, কয়েক দিন পরই আমরা দুজন ‘আলহাজ’ হয়ে যাবো। ’

সানা জানান, হজ আদায় তার জীবনের স্বপ্ন ছিল। এখন সেটি পূর্ণ হতে চলেছে। তিনি খুব খুশি। ভিডিওর ক্যাপশনে সানা খান লিখেন, ‘আমার কাছে আমার বর্তমান আবেগ-অনুভূতি প্রকাশের কোনো শব্দ নেই। আল্লাহ আমাদের সবার হজ কবুল করেন এবং হজ পালন সহজ করে দিন। আমীন। আগে ওমরাহ আদায় করলেও সানা খানের এটিই হবে প্রথম হজ আর তার স্বামীর দ্বিতীয়।

বলিউডের সাবেক এই অভিনেত্রী ২০২০ সালে গুজরাটের মুফতি আনাসকে বিয়ে করেন। এখন যথাসম্ভব ইসলামী জীবনযাপনের চেষ্টা করেন তারা।

সেসময় সানা খান জানিয়েছিলেন, তিনি তার অবশিষ্ট জীবন মানবতার সেবা করে ও আল্লাহ তায়ালার বিধান পরিপালনের মাধ্যমে জীবন অতিবাহিত করতে চান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ