বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রেসক্লাবে গায়ে আগুন দেওয়া সেই ব্যবসায়ীকে বাঁচানো গেলো না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নিজের গায়ে আগুন দেওয়া ঠিকাদার গাজী আনিস (৫০) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকায়। তিনি একসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এর আগে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গাজী আনিস। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

এদিন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গাজী আনিসের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করার কিছুক্ষণ পরেই লাইফ সাপোর্টে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মো. আলী নামের গাজী আনিসের এক বন্ধু জানান, আনিস হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। কিন্তু কোম্পানি তার পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগে মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। তাই গায়ে আগুন দিয়েছেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ