বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে পাকিস্তানের সাবেক মন্ত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক মন্ত্রী বাবর খান ঘোরিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুবাই থেকে দেশে ফিরলে করাচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

করাচিভিত্তিক এমকিউএমের এই নেতা ইউসুফ রাজা গিলানি ও শওকত আজিজের আমলে বন্দর ও জাহাজ চলাচল মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ সূত্র জানায়, ঘোরি কয়েক মাস ধরে দুবাই বাস করছিলেন। এক সপ্তাহ আগে তিনি পাকিস্তান ফিরে আসার টিকিটে কেটেছিলেন। পরে হঠাৎ করে তিনি যাত্রা বাতিল করেন। তিনি যে সোমবার দেশে ফিরছেন, তা পাকিস্তান পুলিশ জানতে পেরেছিল। সূত্র : জিও টিভি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ