শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

দেশে বন্যায় মৃত্যু বেড়ে ১০৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। গত ১৭ মে থেকে ৪ জুলাই দুপুর পর্যন্ত কবলিত এলাকায় বন্যাসৃষ্ট দুর্ঘটনা ও বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়। সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

সোমবার (৪ জুলাই) সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্যাজনিত বিভিন্ন রোগে ১১ হাজার ৬৬২ জন আক্রান্ত থাকলেও তা বেড়ে ১২ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে।

বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৮০ জনের। এতে মৃত্যু হয়েছে ১ জনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৫২২ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।

বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৮০ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মে থেকে ৪ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ৩৯, সিলেট বিভাগে ৫৬ জন ও ঢাকা বিভাগে ১ জনসহ মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ