বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা

চতুর্থ দিনেও ট্রেনের আগাম টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। সোমবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মতো আজকেও কাউন্টারের পাশাপাশি অর্ধেক টিকিট মিলছে অনলাইন ও অ্যাপে। রেলওয়ে কতৃপক্ষ জানায়, সোমবার দেওয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট। ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি হবে।

এছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ই জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হবে।

সোমবার (২ জুলাই) সকাল ৮টায় রাজধানীর কমলাপুর স্টেশনে দেখা যায়, টিকিট প্রত্যাশীদের বিশাল লম্বা লাইন। টিকিট কাউন্টার থেকে লাইন শুরু হয়ে কাউন্টারের বাইরে চলে গেছে। টিকিট পেতে স্টেশনে গদাগদি করে অবস্থান করেন যাত্রীরা। নতুন করে করোনা সংক্রমণ দেখা দিলেও নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। টিকিট পেতে অনেকেই রোববার সকাল থেকে স্টেশনে সিরিয়াল দিয়ে অবস্থান করেন তারা। টিকিট প্রত্যশীরা বলছেন, ট্রেনের টিকিট নামক সোনার হরিণ পেতে যেন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে!

এবার ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১, ২।

এছাড়া, আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ঢাকামুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। আগামী ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ