বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ টরন্টোতে ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক

সৌদির রাষ্ট্রীয় অতিথি হয়ে হজে গেলেন শোয়েব আখতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবার হজ পালন করবেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। শনিবার তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

এই খবর নিজেই টুইটারে এক পোস্টে জানিয়েছেন শোয়েব। নিজের ইহরাম পরা ছবি দিয়ে টুইটে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে যাচ্ছি।’

সৌদি আরবে পাকিস্তানি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আখতার আরও লিখেছেন, “আমি মক্কায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের অংশগ্রহণে হজ সম্মেলনেও ভাষণ দেব।’

৪৬ বছর বয়সী সাবেক এই পেসার খেলোয়াড়ি জীবনে খ্যাতির চূড়ায় ছিলেন তার আগ্রাসী বোলিং দিয়ে। পাশাপাশি মাঠের বাইরের বিভিন্ন কাণ্ডেও সবসময় আলোচনার শীর্ষে থাকতেন তিনি। সূত্র : জিও নিউজ, খালিজ টাইমস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ