সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

পাকিস্তানে যাত্রীবাহী বাস গিরিখাদে, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেলুচিস্তানের শিরানিতে একটি বাস গভীর গিরিখাদে পড়ে কমপক্ষে ২০ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। বাসটি রাওয়ালপিণ্ডি থেকে কোয়েটায় যাচ্ছিল।

পথে ডানাসার এলাকায় একটি গভীর গিরিখাদে পড়ে যায় তা।

এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, নিহতের সংখ্যা কমপক্ষে ২০।

আহতদের অনেকের অবস্থা খারাপ। খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিহতদের দেহ এবং আহতদেরকে জাব এবং মুঘলকোটের হাসপাতালগুলোতে স্থানান্তর করেন। কিভাবে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ