বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নামাজ পড়তে গিয়ে রিকশা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ তাজুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ তাজুল ইসলাম। ৩০ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। মেয়েদের বিয়েও দিয়েছেন রিকশা চালিয়েই। বর্তমানে একমাত্র প্রতিবন্ধী ছেলেরও দেখাশুনা করছেন তিনি। কিন্তু নামাজ পড়তে গিয়ে একমাত্র সম্বল রিকশাটি চুরি হয়ে যায় তার। জীবনের শেষ সময়ে এসে এমন ঘটনায় অসহায় হয়ে পড়েছেন এই বৃদ্ধ।

অসহায় তাজুল ইসলাম জানান, ৬ মেয়ে আর এক ছেলেকে নিয়ে আমার সংসার। ৩০ বছর ধরে প্যাডেল রিকশা চালাচ্ছি। প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হতো। রিকশা চালিয়েই মেয়েদের বিয়ে দিয়েছি। ঘরে ৪৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে।

তিনি আরো বলেন, নোয়াখালী পৌরসভার পাশে রিকশা রেখে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে দেখি রিকশা নেই।  উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে অসহায় হয়ে পড়েছি। কোনো দিন কারও কাছে হাত পাতিনি। এখন সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছি। সামনে ঈদ। কীভাবে কী করব বুঝতে পারছে না।

স্থানীয় গণমাধ্যমকর্মী নোয়াখালী টিভির পরিচালক রনি আওয়ার ইসলামকে জানান, ডান চোখে দেখতে পান না তাজুল ইসলাম। মেয়েদের বিয়ের ও গত এক মাস রিকশা চালাতে না পেরে বর্তমানে তার মাথায় লাখ টাকার ঋণ। শরীরটাও ভালো না। সব কিছু মিলিয়ে শারীরিক এবং মানসিক চাপে দিন কাটছে তাজুল ইসলামের। রিক্সা না পেলে না খেয়ে থাকার আশঙ্কায় আছেন তিনি।

প্রসঙ্গত, বৃদ্ধ তাজুল ইসলামের সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৮২০০১৮৫৪৬ ( রনি, স্থানীয় গণমাধ্যমকর্মী)।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ