শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

'নতুন শিক্ষাক্রমে ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে নাস্তিক্যবাদ চর্চার ষড়যন্ত্র চলছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থাপনা প্রণয়ন ও সংস্কার একটি জাতির মৌলিক দায়িত্ব। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রমে ইসলাম ও ধর্মীয় শিক্ষাকে সংকোচন করে নাস্তিক্যবাদ চর্চার গভীর ষড়যন্ত্র চলছে।

রোববার (৩ জুলাই) বিকেলে এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন নতুন শিক্ষাক্রম নিয়ে উপর্যুক্ত মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, নতুন শিক্ষাক্রমে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যে দশটি মূল যোগ্যতা অর্জন করবে বলা হয়েছে, তন্মধ্যে অন্যতম হলো ধর্মীয় অনুশাসন, সততা, নৈতিক গুণাবলি ও শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে প্রকৃতি এবং মানব-কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারা। যা ধর্মীয় শিক্ষা ও মৌলিক বিষয় হিসেবে গণ্য হওয়ার যৌক্তিক কারণ থাকলেও সামষ্টিক মূল্যায়নে তা অন্তর্ভুক্ত করা হয়নি।

নেতৃদ্বয় নতুন এই শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে শিক্ষার সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে দেশের হাজার বছরের চর্চিত ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতির মিশেলে বাস্তবসম্মত ও সর্বমহলে সমাদৃত একটি সমৃদ্ধ শিক্ষাক্রম প্রণয়নের আহ্বান জানান।

নতুন শিক্ষাক্রমে ইসলাম ও ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক ও মূল্যায়িত করা না হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতৃদ্বয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ