বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ছাত্রীকে গণধর্ষণের পর কাউকে না বলতে কোরআন শরিফ ছুঁয়ে শপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক মাদ্রাসাছাত্রী (৯) গণধর্ষণের শিকার হয়েছে। এ বিষয়ে কাউকে না জানাতে ধর্ষণ শেষে ওই ছাত্রীকে শপথ করানো হয় ও বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়।

আজ রোববার (৩ জুলাই) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলো উপজেলার চনপাড়ার রফিকুল ইসলামের ছেলে আল মাহি (২২) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আসলাম (১৮)।

মামলায় ওই ছাত্রীর মা উল্লেখ করেন, ভুক্তভোগী ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী। ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়। এ সময় তার সঙ্গে পড়তে যেত আল মাহি। শিক্ষক রফিকুল ও তার ছাত্র আল মাহি দুইজন বিভিন্ন সময় ছাত্রীকে উত্ত্যক্ত করত।

গত ২৯ জুলাই রাত ৮টায় প্রাইভেট পড়া শেষে রফিকুল ও আল মাহি দুইজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে এ বিষয়ে কাউকে না জানাতে ওই ছাত্রীকে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে শপথ করানো হয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়।

ওই ছাত্রীর মা বলেন, কোরআন শরিফ ছুঁয়ে শপথ করানোর কারণে বাসায় এসে আমার মেয়ে কিছু বলেনি। গত কয়েক দিন ধরে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখানোর পর জানায় তাকে ধর্ষণ করা হয়েছে। পরে আমার মেয়ে সব কিছু জানায়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ওই ছাত্রীর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ